নিজস্ব প্রতিনিধি :
জঙ্গলেই কী সন্ধে হচ্ছে তৃণমূলের! বাঘের ভয় কী সেখানেই!
পঞ্চায়েত নির্বাচনের সময় জঙ্গলমহলে প্রচার করতে গিয়ে মুকুল রায় বলছিলেন, রাজ্যে পরিবর্তনের পরিবর্তন জঙ্গলমহল থেকেই শুরু হবে। মুকুলের কথা যে শুধু কথার কথা ছিল না তা বোঝা গেল পঞ্চায়েত ভোটের ফলাফলেই। যত দিন যাচ্ছে জঙ্গলমহল বুঝিয়ে দিচ্ছে তারা অসন্তুষ্ট। যেমন বোঝাল আজ, শনিবার। তৃণমূলের ডাকা মোদির পাল্টা সভাতে লোক ভরাতেই পারল না দলের জেলা নেতৃত্ব। কাজে এল না মোদির সভায় আহতদের কৌশলে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রীর কৌশলী অনুদান ঘোষণা। মোদি যে কলেজমাঠে সভা করেছিলেন, যে মাঠে প্যান্ডেল ভেঙে পড়ায় উৎসাহিত তৃণমূল একুশের মঞ্চ থেকেও খোঁচা দিল প্যান্ডেল বিপর্যয় নিয়ে, সেই মাঠই ভরে উঠল না শাসকদলের ডাকা সভায়।তৃণমূলের নেতাদের হিসাব যাই হোক না কেন, হাজার দশেক পুলিশকে হিসেবে ধরলেও মোদির সভার ধারেকাছেও সমাগম করতে পারেননি তৃণমূলের নেতারা। প্রত্যক্ষদর্শীদের এমনটাই অভিমত। ক্যামেরাতেও ধরা পড়েছে এমন ছবি।

জঙ্গল মহল থেকে যে সংখ্যক লোকের সমাবেশ হওয়ার কথা ছিল তার অর্ধেকও হয়নি বলে মেনে নিচ্ছেন দায়িত্বে থাকা স্থানীয় ও জেলার নেতারা।
হাতে গোনা কয়েকটি বাস গিয়েছিল সভায়। ফলে সভা এক প্রকার ফ্লপ হয়েছে বলে দলের অন্দরেই গুঞ্জন শুরু হয়েছে। সভা ফেরৎ জঙ্গল মহলের এক তৃণমূল কর্মী জানালেন অনেক কম লোক হয়েছে আজকের সভায়। অবস্থা এমন হয়েছে, সভামঞ্চে দাঁড়িয়ে, রীতিমত ঘোষণা করে লোক কম হওয়ার সাফাই দিতে হয়েছে তৃণমূলকে। বলা হয়েছে, চাষের কাজে মানুষের ব্যস্ত থাকার কারনেই তারা সভায় আসতে পারেননি।

প্রধানমন্ত্রীর সভায় কয়েক লক্ষ মানুষ কলেজ মাঠে জড়ো হয়েছিল। উপচে পড়েছিল মেদীনিপুর শহর। আর আজ পাল্টা সভায় মাঠ না ভরায় হতাশা নেতা কর্মী সবার মধ্যেই। একজন নেতা তো বলেই ফেললেন, সভায় লোক আনার ক্ষেত্রেও গোষ্ঠীবাজী হয়েছে। কেশপুর,সবং এবং পিংলা থেকে ১০ হাজারের মতো লোক না এলে সুপার ফ্লপ হতো আজকের সভা। তাছাড়া আজকের সভা ফ্লপ হওয়ায় বিজেপির যেসব নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের তৃণমূলে যোগদান করানোর কথা ছিল তাও ভেস্তে যায়। ৫৪ জন বিরোধী পঞ্চায়েত সদস্যের এক জনকেও হাজির করাতে পারেনি জেলা নেতারা। সেদিক থেকেও সভার ব্যর্থতা ধরা পড়েছে। সব মিলিয়ে আজকের সভার দৈন্য দশা মোদির সভাকেই এগিয়ে রাখল বলে রাজ্যের রাজনৈতিক মহল মনে করছে। আর মোদির সঙ্গে দিল্লির সিংহাসন নিয়ে লড়াই শুরুর প্রাক মুহুর্তে নরেন্দ্র দাস দামোদর ভাইয়ের কাছে ঘরের মাঠেই পাঁচ গোল খেয়ে গেলেন মমতা, এমনটাই বলছেন রাজনীতির খেলোয়াড়রা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news