Breaking News
Home / TRENDING / লালমোহন বাবুই ঠিক! উটের কুঁজ হতেও পারে কুঁজো, বলছে নতুন গবেষণা

লালমোহন বাবুই ঠিক! উটের কুঁজ হতেও পারে কুঁজো, বলছে নতুন গবেষণা

নিজস্ব সংবাদদাতাঃ

সোনার কেল্লায় উটের ‘ওয়াটার সাপ্লাই’ নিয়ে ফেলুদা ঠাট্টা করেছিল লালমোহন বাবুকে। কিন্তু এখন দেখা যাচ্ছে আধুনিক গবেষণা লালমোহন বাবুকেই ঠিক প্রমাণিত করছে। কারণ একদল বিজ্ঞানীর মতে প্রাণীরা অনেক ক্ষেত্রে তাদের জলের অভাব মেটায় মাংসপেশির মাধ্যমে। যখন জল পাওয়া যাচ্ছে না অথবা মরুভূমির মতো যে অঞ্চলে জলের যোগান অতি সামান্য সেখানে তারা এক রকম শারীরিক উপায়ে এই কাজ করে থাকে বলে আন্দাজ করছেন প্রাণী বিজ্ঞানীরা।

আমরা জানি জলই জীবন। কিন্তু আবহাওয়ার সাম্প্রতিক পরিবর্তনে জলে অভাব দেখা দিচ্ছে অনেক জায়গায়। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা সমীক্ষা করে দেখেছেন এমত অবস্থায় নিজেরাই বিকল্প উপায়ে জলের ব্যবস্থা করছে বহু প্রানী। যার পেছনে রয়েছে জটিল শরীর বিজ্ঞান। অস্ট্রেলিয়ান পাইথন তীব্র জলের কষ্টে পড়লে নিজের শরীর থেকেই জলের যোগান নিচ্ছে।

গবেষকেদের দাবি, এই জল আসছে প্রাণীদের মাংসপেশি থেকে। গবেষণায় দেখা গেছে গর্ভবতী মা পাইথন একটি সাধারণ পাইথনের মধ্যে গর্ভবতী পাইথনটি নিজের সন্তানের জন্য জলের অভাবে মেটাচ্ছে নিজের শরীরে জল উৎপাদনের মাধ্যমে। যে পাইথনের গর্ভে দুটি বাচ্চা রয়েছে, সে যদি একটি বাচ্চাকে স্বাভাবিক উপায় জল দিতে পারে, তবে অপর বাচ্চাটির জন্য ওই আশ্চর্য শরীর বিজ্ঞানের সাহাহ্য নিচ্ছে। এই ঘটনা সাধারণত জঙ্গল ঘটে থাকে, গবেষণাগারেও তাই দেখা গেছে। গর্ভবতী অবস্থায় সাধারণত কিছু খায় না পাইথন জাতীয় সাপ। সেক্ষেত্রে শরীরে জমা ফ্যাট ও মাংসপেশি থেকেই প্রয়োজনীয় পুষ্টির মিলে যায়। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, নিজের শরীরজাত জলও খেয়ে থাকে এরা। ফলে শুকনো অঞ্চলেও প্রসব করা ডিমে প্রয়োজনীয় জলের অভাব হয় না। যেখানে বাচ্চা উৎপাদনে জলের বিশেষ প্রয়োজন থাকে। আবহাওয়া পরিবর্তনে সেই প্রয়োজন সব সময় মিলছে না। কিন্তু তারপরেও তারা নিজের বন্দোবস্ত নিজেই করে নিচ্ছে। এবং এক্ষেত্রে মাংসপেশি জরুরি জলের যোগান দিচ্ছে। ঘটনাটি মানুষ নতুন জানতে পারলেও বিজ্ঞানীদের ধারণা এই ঘটনা সম্ভবত প্রাণী জগতে বহুল প্রচলিত। চাঞ্চল্যকর গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘জার্নাল অব দ্য প্রসিডিঙস অব দ্য রয়াল সোশাইটি বিঃ বায়োলজিকাল সায়েন্সেস’।

তাহলে লালমোহন বাবুই ঠিক! উটের কুঁজ হতেও পারে কুঁজো।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *