চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স,
তিন দশকের বেশি সময় ধরে সফল সিনেমা জগতে রাজত্ব করছেন তিনি। অনেকের কাছে তিনি স্বপ্নসুন্দরী। তাঁর হাসির ছটায় ঘায়েল আট থেকে আশি। একটা সময় চুটিয়ে বলিউডে অভিনয় করেছেন। তিনি মাধুরী দীক্ষিত। একটা সময় বলিউডের পয়লা নম্বর অভিনেত্রী ছিলেন তিনি। চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করেন। তার পর মাঝে বেশ কিছু বছর আমেরিকায় রয়ে যান। সেখানেই সংসার পাতেন। তবে ফের ভারতে ফিরে আসেন ২০০৭ সালে ‘আজা নাচ লে’ ছবির মাধ্যমে ফের বলিউডে প্রত্যাবর্তন হয় তাঁর।
বলিউডে তার মর্যাদা যথেষ্ট। একাধিক রিয়্যালিটি শোয়ের বিচারক। মাঝে মধ্যে কিছু ছবিও করেন। এ বার নাকি রাজনীতিতে হাতেখড়ি হতে চলেছে তাঁর। শোনা যাচ্ছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াতে চলেছেন মাধুরী!
শোনা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে নাকি যোগাযোগ বেড়েছে অভিনেত্রী ও তাঁর স্বামীর। এ ছাড়াও সম্প্রতি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে অভিনেত্রীকে দেখা গিয়েছে বিজেপি নেতা আশিস শেলারের সঙ্গে। তার পর থেকেই জল্পনার শুরু, তা হলে কি এ বার রাজনীতির ময়দানে পা রাখবেন অভিনেত্রী!
যদি সেটাই হয় তাহলে মু্ম্বইয়ের উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন মাধুরী। দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই খবর। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে লোকসভা ভোটেও একেবারেই আগ্রহী নন তিনি। যদি কখনও রাজনীতিতে পা দেন তবে রাজ্যসভাতে দেখা যেতে পারে তাঁকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news