Breaking News
Home / TRENDING / মোদীর দেশের সোনার মণ্ডা, চেখে থুড়ি পড়ে দেখুন

মোদীর দেশের সোনার মণ্ডা, চেখে থুড়ি পড়ে দেখুন

নিজস্বসংবাদদাতাঃ
সোনার মণ্ডা মোদীর দেশে। রাখি বন্ধন উপলক্ষে গুজরাটের সুরাত শহরের এক মিষ্টির দোকান তৈরি করেছে গোল্ড লিফের মিষ্টি—‘২৪ ক্যারেট মিঠাই ম্যাজিক’। স্বভাবতই এই নতুন মিষ্টি বাকিগুলির থেকে এক্কেবারে আলাদা। দামেও রাজকীয়। ৯০০০টাকা কেজি। হিসেব করে দেখলে একটি মিষ্টির দাম পড়ছে ৪০০ থেকে ৪৫০ টাকা। দোকান মালিকের বক্তব্য, এই মিষ্টি ২৪ ক্যারেট খাটি সোনা দিয়ে তৈরি। অতএব দাম তো একটু বেশি পড়বেই।
ওই দাম দিয়ে সকলেই খেতে না পারলেও সোনার মণ্ডা চোখের দেখা দেখতেও ভিড় জমছে দোকানটিতে। কিন্তু মাথায় আসলো কী করে এমন মিষ্টির ভাবনা? মিষ্টির দোকানের মালিক প্রিন্স মিঠাইয়ালার কথায়, সোনার মিষ্টি শরীর ও মনের জন্য উপকারী। সিলভার লিফের বদলে তাই গোল্ড লিফ ব্যবহার করেছি মিষ্টির উপরের পরতে। বহু মানুষ নতুন মিষ্টি কিনছেন রাখি বন্ধন উপলক্ষ্যে।
ইতিমধ্যে জনপ্রিয় মিষ্টিটির নাম মানুষের মুখে হয়ে গেছে ‘সোনার মিষ্টি’।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *