Breaking News
Home / TRENDING / কেরলকে নতুন করে গড়ে তোলার লড়াই শুরু

কেরলকে নতুন করে গড়ে তোলার লড়াই শুরু

নিজস্ব সংবাদদাতা
কেরলে আগামি ৫ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। তবে আসল লড়াই এখনও বাকি কেরলবাসীর। জল নামলে নিজেদের বাড়ি ঘর পরিস্কার করে ফের বাসযোগ্য করে তুলতে কয়েক মাস কেটে যাবে বলে আশঙ্কা বন্যা দূর্গতদের জন্য কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থাগুলির। পাহাড় ধসে রাস্তা ভেঙে যাওয়ায় এখনও যোগাযোগ বিচ্ছিন্ন বহু গ্রামের। এইসব গ্রামবাসীদের উদ্ধার করতে বায়ু সেনা ও এনডিআরএফ জওয়ানদের সাহায্য নেওয়া হচ্ছে। জল জমে থাকায় এখনও বহু জায়গায় পানীয় জল, বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ বিপর্যস্ত। ত্রাণ শিবিরগুলিতে ৭ লক্ষ বন্যা দূর্গতরা আশ্রয় নিয়েছেন। তাদের কাছে খাওয়ার ও জল পৌঁছে দিচ্ছে বিভিন্ন এনজিও। তবে এখনও আরও অনেক সাহায্যের প্রয়োজন আছে বলে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী। কেরলকে নতুন করে গড়ে তুলতে বেশ কয়েক মাস লেগে যাবে বলে জানিয়েছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *