Breaking News
Home / TRENDING / প্রেমের কাঁটা সন্তানকে খুনের অভিযোগে গ্রেফতার মা

প্রেমের কাঁটা সন্তানকে খুনের অভিযোগে গ্রেফতার মা

নিজস্ব সংবাদদাতাঃ

উত্তর দিনাজপুর : নিজের সন্তানকে খুনের অভিযোগে মা বিমলা রায়কে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। গত ১৮ আগস্ট রায়গঞ্জ থানার অন্তর্গত কর্নজোড়া পুলিশ ফাঁড়ির পশ্চিম বোগ্রামের বাসিন্দা দ্বিতীয় শ্রেণির ছাত্র দেবু রায়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই শিশুর খুনের ঘটনার তদন্তে নেমে রায়গঞ্জ থানার পুলিশ শিশুর মা’কে গ্রেপ্তার করল। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। আজ তাকে রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে।

গত ১৭ আগস্ট, মনসা পুজোর দিন বিকেল থেকে নিখোঁজ হয় পশ্চিম বোগ্রামের বাসিন্দা বাদল রায়ের সাত বছরের ছেলে দেবু। দেবুর বাবা বাদল রায় কাজের সূত্রে শিলিগুড়িতে ছিলেন। পরিবারের অন্যান্য লোকেরা অনেক খোঁজাখুঁজি করেও দেবুকে পায়নি সেদিন। পরদিন সকালে বাড়ি থেকে ৭০০ মিটার দূরে একটি গাছের তলায় গলায় ফাঁস লাগানো দেবুর মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপরই নৃশংস শিশু খুনের ঘটনার তদন্তে নামে রায়গঞ্জ থানার পুলিশ। সোমবার সকালে গ্রেপ্তার করা হয় দেবুর মা বিমলা রায়কে। পুলিশ সুত্রে জানা গেছে দেবু তার মায়ের অবৈধ প্রেমের সম্পর্কের বাঁধা হয়ে দাঁড়াচ্ছিল। প্রেমিকের পরামর্শেই পথের কাঁটা সরাতে এই খুন করে বিমলা। ঘটনার পর থেকেই বিমলার হাতে চুড়ির সংখ্যা কম ও সেই ধরনের চুড়ি মৃত শিশুর দেহের পাশে পাওয়া যাওয়ায় পুলিশ বিমলাকে সন্দেহ করে। যদিও গ্রেপ্তারের পর বিমলাকে লাগাতার জেরা করলেও পেশাদার খুনির মতোই সে নিজেকে আড়ালে রাখতে বিভিন্ন গল্প ফেঁদে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। অবশেষে পুলিশি জেড়ায় ভেঙে পড়ে বিমলা, সব কিছু স্বীকার করে নেয় সে। বিমলার প্রেমিকের সন্ধানে নেমেছে পুলিশ।

ধৃত বিমলা রায়কে ১৪ দিনের পুলিশ রিমান্ড চেয়ে রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *