Breaking News
Home / TRENDING / বালুরঘাট পুরসভায় অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে ক্ষমতা দখলে রাখল তৃণমূল

বালুরঘাট পুরসভায় অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে ক্ষমতা দখলে রাখল তৃণমূল

নীল রায়।

এবার বালুরঘাট পুরসভায় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর গঠন করে  সদস্য করা হল প্রাক্তন তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ ও প্রাক্তন মন্ত্রী শংকর চক্রবর্তীকে।  গত বছর অক্টোবর মাসে আট মাস আগে বালুরঘাট পুরসভায় মেয়াদ শেষ হয়েছে তৃণমূল বোর্ডের। তারপর থেকেই পুরসভা পরিচালনা করছিল প্রশাসক। মঙ্গলবার একটি নির্দেশিকা জারি হয় রাজ্য আরবান ডেভলপমেন্ট এন্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার দপ্তর থেকে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল অ্যাক্ট ১৯৯৩-এর ১৪ নম্বর ধারার উপধারা (৪) প্রয়োগ করে বালুরঘাট পুরসভায় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর গঠন করা হল। সেই বোর্ডে থাকছেন সদর মহকুমা শাসক-সহ প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ এবং প্রাক্তন বিধায়ক শংকর চক্রবর্তী। তাঁরা যৌথভাবে এই পুরসভা পরিচালনা করবেন।

ফলস্বরূপ, ভোট না হওয়া পর্যন্ত এই পুরসভার দায়িত্ব থাকবে তৃণমূলের হাতেই। তৃণমূলের হাতে বালুরঘাট পুরসভার ক্ষমতা ধরে রাখতে এমন কৌশল করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। বিষয়টি নিয়ে আগামী দিনে তারা আন্দোলনে নামলেও, বিষয়টি নিয়ে তাঁরা আইনি পথে যাবে কিনা তা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি গেরুয়া শিবির থেকে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে বিজেপির কাছে তৃণমূলের লক্ষাধিক ভোটে হারের কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *