Breaking News
Home / TRENDING / ভোটার তালিকা সংশোধন ও এনআরসি-র মধ্যে কোনও সম্পর্ক নেই, জানিয়ে দিলেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন

ভোটার তালিকা সংশোধন ও এনআরসি-র মধ্যে কোনও সম্পর্ক নেই, জানিয়ে দিলেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন

নীল রায়।

“ভোটার তথ্য যাচাই কর্মসূচি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই । ভোটার তালিকা সংশোধন কর্মসূচির সঙ্গে নাগরিক পঞ্জিকরণের কোনও সম্পর্ক নেই। বৃহস্পতিবার কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকদের একথা জানিয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন (Sudip Jain) । পাশাপাশি তিনি আরও বলেন, “ইভিপিও (EVP) বাধ্যতামূলক নয়।” চলতি বছর ১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে ভোটারদের তথ্য যাচাই বা ইলেক্টরস ভেরিফিকেশন কর্মসুচী চালু করেছিল কমিশন । এই কর্মসূচির মাধ্যমে দেশের ভোটাররা নিজেদের তথ্য যাচাই করতে পারেন । www.nvsp.in ওয়েবসাইটে তথ্য যাচাইয়ের সময় বিভিন্ন নথি অনলাইনে দাখিল করতে হচ্ছে ভোটারদের। সেই তালিকায় ছিল প্যান কার্ড, আধার কার্ড-সহ একাধিক নথি। তার জন্য প্রথমে ওয়েবসাইটে করতে হচ্ছে রেজিস্ট্রেশন । দিতে হবে ফোন নম্বর। সেই নম্বরে পাঠানো হবে একটি ওটিপি । সেটির মাধ্যমেই হবে রেজিস্ট্রেশন।

এই কর্মসূচি চালু হওয়ার পর থেকেই অভিযোগ উঠছে, বারবার চেষ্টা করেও ওটিপি আসছে না । কোনও কোনও ক্ষেত্রে ওটিপি (OTP) এলেও সেটি কাজ করছে না। সঙ্গে ভোটার এন আর সি নিয়ে (NRC) আতঙ্ক ছড়িয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে কলকাতায় আসেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে হাজির ছিলেন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ও হাওড়ার জেলাশাসক। পাশাপাশি অন্যান্য জেলাশাসকের সঙ্গে ভিডিয়ো সম্মেলনে বৈঠক করেন। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাবতীয় বিতর্কের অবসান করেন সুদীপ জৈন। তিনি বলেন, “ইভিপি বাধ্যতামূলক নয়। একইসঙ্গে জানান, আতঙ্কের কোনও কারণ নেই । এর সঙ্গে নাগরিক পঞ্জিকরণের কোনও সম্পর্ক নেই ।”

বিষয়টি নিয়ে দিনরাত আগেই কংগ্রেসের লোকসভা দলনেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhry) দিল্লিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন। নির্বাক নিজের অবস্থান স্পষ্ট করার পর প্রতিক্রিয়া দেন অধীর। তিনি বলেন, “নির্বাচন কমিশনকে ধন্যবাদ, এনআরসি ও ভোটার লিস্ট নিয়ে আমাদের দাবি মেনে ব্যাখ্যা করে মানুষকে স্বস্তি দিলেন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *