Breaking News
Home / TRENDING / নতুন টালা ব্রিজ নির্মাণের জন্য মাটি পরীক্ষার সিদ্ধান্ত

নতুন টালা ব্রিজ নির্মাণের জন্য মাটি পরীক্ষার সিদ্ধান্ত

সূর্য সরকার।

টালায় নতুন সেতু নির্মাণের জন‍্য মাটি পরীক্ষা করা হবে। তার জন‍্য দরপত্র আহ্বান করল পূর্ত দফতর। কাজ হাতে নেওয়ার ১৪ দিনের মধ‍্যে রিপোর্ট জমা দিতে হবে। পূর্ত দফতরের এই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এটা এক প্রকার নিশ্চিত যে টালা ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত‌ই নিতে চলেছে রাজ‍্য সরকার। তৈরী হবে নতুন ব্রিজ। তার আগে মাটি পরীক্ষার জন্য আলাদা টেন্ডার হবে। সেই রিপোর্ট জমা পোড়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। তবে, মাটি পরীক্ষা যখন হচ্ছে , তখন সেটা ব্রিজ ভাঙার প্রক্রিয়ার প্রথম ধাপ, সেটা একপ্রকার নিশ্চিত।

সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক চললে আগামী বছরের শুরুতেই নতুন টালা ব্রিজ তৈরিতে হাত লাগানো হতে পারে। ইতিমধ্যেই টালা ব্রিজে (Tallaha Bridge) ভারী যান চলাচল নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ। বন্ধ রয়েছে একাধিক বাস রুট। সেই নিয়ে ভোগান্তি বেড়েছে উত্তর কলকাতা শহরতলীর নিত্যযাত্রীদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *