Breaking News
Home / TRENDING / মেঘলা আবহাওয়া থাকলেও, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়

মেঘলা আবহাওয়া থাকলেও, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ওড়িশায় ঘূর্ণাবর্ত। পাশাপাশি রাজস্থান থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। বজ্রগর্ভ মেঘ হয়ে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আদর্শ জনিত অস্বস্তি বাড়বে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭১ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২.৫ মিমি।

তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি মালদা ও দুই দিনাজপুরের বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতি শুক্র-শনি-রবিবার ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হালকা থেকে মাঝারি। শুক্রবার থেকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টি হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *