Breaking News
Home / TRENDING / অনলাইনে ক্লাস, মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করল ১২ বছরের ছাত্রী

অনলাইনে ক্লাস, মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করল ১২ বছরের ছাত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

লকডাউনের জেরে বন্ধ রয়েছে স্কুল। বাড়িতেই চলছে অনলাইন ক্লাস। এই অনলাইন ক্লাস ও হোম ওয়ার্কের চাপ এতই বেশি যে তা সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন ১২ বছরের স্কুল ছাত্রী। ঘটনাটি গুজরাতের রাজকোটের। 

আমেদাবাদের একটি সংবাদপত্রের প্রতিবেদন মারফত জানা গিয়েছে, অনলাইন ক্লাসের চাপ, হোম ওয়ার্ক এবং নিজের বন্ধুদের সঙ্গে দেখা করতে না পেরে মানসিক চাপে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ১২ বছর বয়সী খুশী। সোমবার খুশীর মা হোম ওয়ার্ক ঠিক মতো হয়েছে কিনা জানতে চায় খুশীর কাছে। মায়ের এই কথা শুনে রেগে ঘরের ভিতরে চলে যায় খুশী। কিছুক্ষণ পরে তাঁর মা ঘরের ভিতর ঢুকে দেখে, মেয়ের দেহ সিলিং ফ্যানে ঝুলছে। 

বাবা-মা এবং ছোট ভাইয়ের সঙ্গে থাকতেন খুশী। সম্প্রতি একটি গুজরাতি মিডিয়াম স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন তিনি। লকডাউনের জন্য বাড়িতেই অনলাইনে ক্লাস হচ্ছিল খুশীর। বাবা রোহিত শিংদিয়া একটি অটো গ্যারেজ চালান। লকডাউনে কাজ বন্ধ থাকায় আর্থিক সমস্যার মধ্যে পড়েছিল পরিবারটি। প্রতিবেশীরা জানাচ্ছেন, বিদ্যুতের বিল দিতে পারছিলেন না রোহিত।  তারপরও মেয়ের অনলাইনে ক্লাসের জন্য ১০ হাজার টাকা দিয়ে একটি স্মার্টফোন কিনে দেন বাবা রোহিত শিংদিয়া। এর আগে এত দামী ফোন ব্যবহার করেনি পরিবারটি। 

উল্লেখ্য, করোনা সংক্রমণের জেরে মার্চ থেকে সারাদেশে বন্ধ রয়েছে স্কুল-কলেজ। কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশুনো চালিয়ে যেতে অনলাইনে ক্লাস নিতে বাধ্য হন শিক্ষকেরা। জুলাই মাসেও স্কুল-কলেজ বন্ধ রাখার কথা ঘোষণা করেছে সরকার। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *