Breaking News
Home / TRENDING / করোনা চিকিৎসায় পরিকাঠামো নেই : প্রেস বিবৃতি দিয়ে ক্ষোভ প্রকাশ ইন্টার্নদের

করোনা চিকিৎসায় পরিকাঠামো নেই : প্রেস বিবৃতি দিয়ে ক্ষোভ প্রকাশ ইন্টার্নদের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Medical College Hospital) পরিকাঠামো নিয়ে বিক্ষোভ দেখালেন এমবিবিএস ইন্টার্নরা। কেন্দ্রীয় গাইডলাইন না মেনে কার্যত ‘ভগবানের ভরসা’য় হাসপাতালে কাজ করতে বাধ্য করা হচ্ছে তাদের। রবিবার রাতে এক প্রেস বিবৃতি জারি করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তারা।‌ তাঁদের দাবি, যেভাবে হাসপাতাল কোভিড ম্যানেজমেন্ট করছে, তাতে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় কলকাতা মেডিক্যাল কলেজে সাতজন চিকিৎসক ও তিনজন রোগীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। এই ঘটনায় কিছুটা হলেও আতঙ্ক ছড়িয়েছে মেডিক্যাল কলেজ চত্বরে।

ইন্টার্নরা আরও জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ যেভাবে করোনা-সন্দেহ রোগীদের পরিস্থিতি সামাল দিচ্ছেন, তাতে মোটেও খুশি নন তারা। কলকাতা মেডিক্যাল কলেজে ও হাসপাতালের এমবিবিএস পড়ুয়া ও ইন্টার্নরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের দাবি, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন মানতে ব্যর্থ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
মেডিক্যালের ইন্টার্নদের আরও দাবি, কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করেও এন-৯৫ মাস্ক পাওয়া যায়নি। অথচ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী সমস্ত স্বাস্থ্যকর্মীকে এই মাস্ক দিতে হবে। শুধু মাস্কের অভাব নয়, জায়গার অভাব, আইসোলেশন জ়োনের কমতি, যথেষ্ট নিরাপত্তা সরঞ্জাম না থাকা– এই সব কিছু মিলিয়ে গোটা হাসপাতাল যেন ঝুঁকির ক্ষেত্র হয়ে উঠেছে। স্বাস্থ্যকর্মী থেকে সাধারণ রোগী সকলেই সংক্রমণের আশঙ্কায় ভয় পাচ্ছেন। তাঁদের পরিবারও ঝুঁকির মুখে দাঁড়িয়ে।

ইন্টার্নরা লিখেছেন, “এই পরিস্থিতিতে আমরা সব স্বাস্থ্যকর্মীর টেস্টিং, যারা পজিটিভ তাদের আইসোলেশন এবং বৃহত্তর সংক্রমণ রোধে হোস্টেলে সমস্ত স্বাস্থ্যকর্মীর থাকার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। এর সঙ্গে প্রসূতি বিভাগের বহু রোগীর মধ্যে সংক্রমণ, বহু চিকিৎসক আক্রান্ত, কোয়ারানটাইনের অব্যবস্থা এবং অপ্রতুল টেস্টিং এর জন্য ইডেন বিল্ডিং এখনি বন্ধ করে ঠিকমতো জীবাণু নাশব্যবস্থা এবং সেখানে কর্মরত সবার টেস্টিং এরও দাবি জানাচ্ছি আমরা। কর্তৃপক্ষের এহেন অকর্মণ্যতার মধ্যে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি এবং যতক্ষণ না সরকারি নির্দেশাবলী মেনে সবার দ্রুত টেস্টিং এর ব্যবস্থা , যথার্থ কোয়ারানটাইনের ব্যবস্থা এবং কোভিড ১৯ মোকাবিলায় সদিচ্ছার সাথে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে শুরু করছেন, আমরা, আমাদের, আমাদের পরিবারের ও সমাজের স্বার্থে কাজ করা উচিত বোধ করছি না।“

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *