Breaking News
Home / TRENDING / কেন্দ্রীয় পরিসংখ্যানে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ৩৯২, রাজ্যের দাবি ২৪৫

কেন্দ্রীয় পরিসংখ্যানে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ৩৯২, রাজ্যের দাবি ২৪৫

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে নতুন করে কোভিড ১৯-এ (Covid-19) আক্রান্ত হয়েছেন ৫৩ জন। কেন্দ্রের তথ্য অনুসারে, ২১ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৯২ জন। ২০ এপ্রিল সকালে এই সংখ্যা ছিল ৩৩৯ জন। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি বলেন, “রাজ্যে করোনাভাইরাস অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৪৫ জন। গত ২৪ ঘণ্টায় ৫৪ জন নতুন করে সংক্রামিত হয়েছেন!” কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য বার বার খারিজ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ২০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন মোট ৬৬ জন। এদিন সকালে সেই সংখ্যাটাই দাঁড়িয়েছে ৭৩-এ। অতএব গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন সাতজন। নতুন করে কারও মৃত্যু হয়নি এই রাজ্যে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ১২ জনের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *