Breaking News
Home / TRENDING / “বাংলায় গণতন্ত্র নেই।” রাষ্ট্রপতিকে জানালেন বিজেপি সাংসদরা

“বাংলায় গণতন্ত্র নেই।” রাষ্ট্রপতিকে জানালেন বিজেপি সাংসদরা

নিজস্ব প্রতিনিধি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) কাছে নালিশ জানাতে গেলেন বাংলা থেকে ১৮ জন বিজেপি সাংসদ। মঙ্গলবার রাইসিনা হিলসে গিয়ে তাঁরা অভিযোগ করেন, সিএএ নিয়ে বিজেপি কোনও ইতিবাচক কর্মসূচি করতে গেলেই আক্রান্ত হতে হচ্ছে বিজেপি নেতা কর্মীদের। তৃণমূলের গুন্ডা বাহিনীর দাপটে বাংলায় গণতন্ত্র নেই। এছাড়াও, সম্প্রতি বালুরঘাটে এক শিক্ষিকা নিগ্রহ করেছেন এলাকার তৃণমূল নেতারা। সঙ্গে বাংলায় গণধর্ষণের ঘটনাও ঘটেছে বলে রাষ্ট্রপতিকে জানিয়েছেন বিজেপি সাংসদরা।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় নেতৃত্বে সাংসদ অর্জুন সিং, জ্যোতির্ময় মাহাতো, সুরিন্দর সিং আহলুওয়ালিয়া, জন বারলা, সৌমিত্র খাঁ, নীশিথ প্রামাণিকরা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে দু’পাতার অভিযোগপত্র তুলে দেন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। বিজেপি কোনও কর্মসূচি করতে গেলেই পুলিশ প্রশাসন বাঁধা দিচ্ছে। কিছু না করলেও বিজেপি কর্মীদের ভুয়ো কেস দিচ্ছে। আর মা বোনদের ইজ্জতের কোনও মূল্য দিচ্ছে না তৃণমূল সরকার। বাংলায় গণতন্ত্র নেই।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *