Breaking News
Home / TRENDING / সিএএ : নাগরিকত্বের আশায় পাকিস্তান থেকে ভারতে আসা শুরু নির্যাতিত হিন্দুদের

সিএএ : নাগরিকত্বের আশায় পাকিস্তান থেকে ভারতে আসা শুরু নির্যাতিত হিন্দুদের

নিজস্ব প্রতিনিধি।

নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) পাশ হওয়ার পর পাকিস্তানের হিন্দুরা এদেশে আসতে শুরু করলেন আশ্রয়ের আশায়। সূত্রের খবর এরকম ৬০ জন হিন্দু সোমবার আটারি-ওয়াঘা সীমান্ত পার হয়ে এদেশে এসেছেন। এঁদের মধ্যে কেউ কেউ বলেছেন, যে তাঁরা এদেশে আপাতত বেড়াতে এসেছেন। কিন্তু অনেকেই বলেছেন যে তাঁরা পাকাপাকিভাবে এদেশে চলে আসতে চান।
শ্রীমনি আকালি দল নেতা এবং দিল্লি শিখ গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনজিন্দর শিং শিরসা এমন চারটি পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগের কথা বলেছেন যাঁরা এদেশে থেকে যেতে চান।

তিনি বলেন যে দীর্ঘদিন ধরে এই পরিবারগুলির সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। এঁরা পাকিস্তানে অত্যাচারিত। এঁদের মেয়েদের হুমকি দেওয়া হয় তুলে নিয়ে যাওয়ার। ছেলেরা চাকরি পায় না। এই পরিবারগুলি এখন আর পাকিস্তানে থাকতে চায় না। নতুন আইন এঁদের মধ্যে আশার আলো জ্বলিয়েছে। এই পরিবারগুলির সম্পর্কে বিস্তারিত বলতে রাজি হননি শিরসা। তবে তিনি বলেছেন, এঁদের নিয়ে অমিত শাহ্- এর সঙ্গে দেখা করে ভারতীয় নাগরিকত্ব দেওয়ানোর চেষ্টা করবেন তিনি।
সোমবার যাঁরা ট্যুরিস্ট ভিসা নিয়ে এসেছেন তাঁদের অনেকের আত্মীয় পরিবার রয়েছে এদেশে। এঁরা মূলত সিন্ধ এবং করাচির লোক। এঁদের মধ্যেই একজন প্রকাশ দেব বলেছেন, যে তিনি তাঁর স্ত্রী এবং সন্তানদের নিয়ে ভারতে এসেছেন আশ্রয়ের আশায়।

তাঁর বক্তব্য, হিন্দু হওয়ার অপরাধে পাকিস্তানে প্রচণ্ড নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছিল তাঁদের। তিনি বলেন যে নতুন নাগরিকত্ব আইনের কথা শুনে তিনি খানিকটা আশ্বস্ত। পাকিস্তানে আর ফিরতে চান না পরিবার নিয়ে। নরেশ দাহির বলে আর এক পর্যটক জানান, যে পাকিস্তানের হিন্দুরা যদি এইদেশে চলে আসতে পারেন তার থেকে ভাল আর কিছু হয় না। যদিও তিনি নিজেও এরকম কিছু ভাবছেন কিনা তা খোলসা করে বলেন নি।

তবে যাঁরা এই আইন পাস হওয়ার পর যে সব হিন্দু এবৎ শিখ পরিবার এদেশে আসছেন সরকার তাঁদের ওপর নজর রাখছে বলে জানা গিয়েছে। ট্যুরিস্ট ভিসা নিয়ে এদেশে আসার পর যদি কেউ থেকে যেতে চান তখন কী করা যেতে পারে না নিও চিন্তাভাবনা করা হচ্ছে বলে সূত্রের খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *