Breaking News
Home / TRENDING / ফারুখের মুক্তিতে উচ্ছ্বাস নেই কাশ্মীরে

ফারুখের মুক্তিতে উচ্ছ্বাস নেই কাশ্মীরে

নিজস্ব প্রতিনিধি।

সদ্য গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পেয়েছেন ন্যাশনাল কনফারেন্স (National Conference) নেতা ফারুক আবদুল্লাহ (Farooq Abdullah)। শুক্রবার বিকালে জম্মু ও কাশ্মীরের গুপকার রোডের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন সংবাদমাধ্যমের সদস্যরা। ছাড়া পাওয়ার পর ফারুক বলেন, “এতদিনে মুক্তি পেলাম।” ফারুক আব্দুল্লাহর মুক্তি পেয়েছেন শুনে জম্মু ও কাশ্মীরের আম জনতার মধ্যে বিশেষ উচ্ছ্বাস দেখা যায়নি।

এদিন লম্বা কালো কোট পরে সাংবাদমাধ্যের মুখোমুখি হন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মলি ও কন্যা সোফিয়া। ফারুকের মুক্তির খবর পেয়ে তাঁর দল ন্যাশনাল কনফারেন্সের কয়েকজন নেতা সেখানে উপস্থিত হন। ন্যাশনাল কনফারেন্স নেতা মহম্মদ হুসেন বলেন, “একবার দেখতে চাই। বহুদিন তাঁকে দেখিনি।”

স্থানীয়দের কথায়, “ফারুক ছাড়া পাচ্ছেন শুনে এত হইচইয়ের কী আছে? তিনি কি প্রতিবেশীদের ভালর জন্য কিছু করেছেন?” আরও একজনের কথায়, “তিনি রাজনীতি ছেড়ে দিলেই ভাল হয়। তাঁর আর কিছু করার নেই। এখন সব দায়িত্ব লেফটেন্যান্ট গভর্নরের হাতে।” আর এক ব্যক্তি বলেন, “ফারুকের মুক্তিতে আনন্দ পাওয়ার কিছু নেই। এনসি তো ১৯৫৩ সাল থেকে স্বশাসনের কথা বলে আসছে। কিন্তু এখন তিনি সেকথা বলতে পারবেন কি?”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *