নিজস্ব প্রতিনিধি।
দিল্লি সংঘর্ষ নিজেদের স্বার্থে ব্যবহার করতে মরিয়া মুসলিম মৌলবাদী দলগুলি। ভারতীয় গোয়েন্দা দফতর সূত্রে খবর ইন্দোনেশিয়ার একটি তথাকথিত স্বেচ্ছেসেবী সংস্থা এবার দিল্লি হিংসার ফায়দা নেওয়ার কাজে নেমেছে। এই সংস্থাটির সঙ্গে ফালা-ই-ইনসানিয়ৎ ফাউন্ডেশন যারা নাকি লস্কর-ই-তৈবা-এর আর একটি শাখা তাদের একসময় ভাল যোগাযোগ ছিল। এরা দিল্লি সংঘর্ষে নিপীড়িত মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য রীতিমত চাঁদা তোলা শুরু করেছে। গোয়েন্দাদের মতে চাঁদা তোলা এবং এঁদেরকে টাকা দেওয়া নেহাৎই বাহানা।
পরিস্থিতির সুযোগে ভারতীয় মুসলমানদের মধ্যে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোই এঁদের আসল উদ্দেশ্য। সংঘর্ষের ছবি এবং সেই সঙ্গে প্রচার এ সবই আসলে ভারতে বসবাসকারী মুসলমানদের উস্কে তাঁদের নিজেদের কাজে ব্যবহার করার ছক। দুবাই থেকে ভারতে হাওয়ালা পথে টাকা আনাটাও এর আরও একটা উদ্দেশ্য। প্রসঙ্গত কিছুদিন আগেই অমিত শাহ বলেছেন যে দিল্লি হিংসায় টাকা ছড়ানোর অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ার এই সংস্থাটি ২৫ লাখ টাকা তুলেছে দিল্লিতে পাঠানোর জন্য। শুধু তাই নয় এরা দিল্লিতে নিজেদের একটি দলও পাঠানোর চেষ্টা করছে ভারত বিরোধী প্রচার চালানোর জন্য। এই সংস্থাই রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে একটি ক্যাম্প খুলেছিল। গোয়েন্দারা নিশ্চিত লস্কর-ই-তৈবা রোহিঙ্গা এবং দক্ষিণ -পূর্ব এশিয়ার দেশগুলিতে নিজেদের অবস্থা মজবুত করতে চাইছে এই সংস্থার মাধ্যমে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news