নিজস্ব প্রতিনিধি।
মাস্ক বিক্রি হচ্ছে চড়া দামে। স্যানিটাইজার উধাও বাজার থেকে। যাও বা পাওয়া যাচ্ছে করোনা আতঙ্কে তার দামও বাড়ছে হুহু করে। এই সব জিনিসের দাম এবং চাহিদার কথা মাথায় রেখে এবার এই সব কিছুকেই এসেনসিয়াল কমোডিটির আওতায় আনল কেন্দ্রীয় সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত এইসব জিনিস অতি প্রয়োজনীয় জিনিস বলে গন্য করা হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। এই আইনের আওতায় থাকলে প্রতিটি রাজ্যসরকার প্রস্তুতকারী সংস্থাগুলিকে প্রয়োজনে এই জিনিসের উৎপাদন বাড়াতে বলতে পারে। এর ফলে জিনিসের দাম বাড়বে না অন্যদিকে কালোবাজারিও কমবে।
গত বেশ কিছুদিন ধরেই মাস্কের কালোবাজারির বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। করোনা রোধে প্রয়োজনীয় কিছু জিনিস এসেনসিয়াল কমোডিটির আওতায় এলে সেই সমস্যার খানিকটা সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news