Breaking News
Home / TRENDING / প্রেসিডেন্সি নির্বাচন নিয়ে জটিলতা, বেঁকে বসল পড়ুয়ারা

প্রেসিডেন্সি নির্বাচন নিয়ে জটিলতা, বেঁকে বসল পড়ুয়ারা

সূর্য সরকার।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) নির্বাচন নিয়ে শুরু হল নতুন জটিলতা। পড়ুয়াদের একাধিক দাবির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ নারাজ তার জেরেই শুরু হল ছাত্র-ছাত্রীদের অবস্থান-বিক্ষোভ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন প্রক্রিয়া নিয়ে গত ২১‌ অক্টোবর একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। দীর্ঘদিনের আন্দোলনের ফলে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করা সম্ভব হলেও তার বহিঃপ্রকাশ একেবারেই অগণন্ত্রিক, দাবি ছাত্র সংগঠনের। এই কারণে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একটি বৈঠক ডাকেন, যেখানে উপস্থিত ছিল ইনডিপেনডেন্টস কনসোলিডেশন সহ আরও কিছু ছাত্রছাত্রী। এই বৈঠকে কর্তৃপক্ষ চাপিয়ে দিলেন বেশ কিছু অগণতান্ত্রিক প্রক্রিয়া, দাবি করেছেন পড়ুয়ারা। ছাত্র ছাত্রীদের বিরোধিতার কারণে বেশ কিছু ক্ষেত্রে কর্তৃপক্ষ পিছু হটলেও মানতে চায়নি কিছু দাবিসমূহ।

১. যে ছাত্রছাত্রীদের ৭৫% উপস্থিতি থাকবে না। তারা নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। কোনও মেডিক্যাল গ্রাউন্ডে বা অন্য কোনও কারণকে গুরুত্ব দিতে চাইছেন না কর্তৃপক্ষ। ন্যাচারাল জাস্টিস বা মানবতার ক্ষেত্রকেও অগ্রাহ্য করা হচ্ছে।

২. কর্তৃপক্ষের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে নির্বাচনের মনোনয়ন অনলাইন মাধ্যম ছাড়া করা যাবে না। যাদের পক্ষে অনলাইন নমিনেশন দেওয়া সম্ভব নয় তাদের সমস্যা কর্তৃপক্ষ মানতে নারাজ।

এমন পরিস্থিতিতে পড়ুয়ারা ‘ডিন অব স্টুডেন্টসে’র অফিসে মঙ্গলবার সন্ধ্যা থেকেই অনির্দিষ্ট অবস্থানের কর্মসূচি শুরু করে দেয়। এমন পরিস্থিতি দেখে রাজনৈতিক মহলের মতে, শিক্ষা দপ্তরের (Education department) আবার ছাত্র সংসদ নির্বাচন শুরু করার প্রয়াস প্রথমেই প্রশ্নের মুখে পড়তে চলেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *