নীল রায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সারছেন। ঠিক সেই সময়ই কালিম্পংয়ে আক্রান্ত হলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু সিং বিস্তা (Raju Singh Bista)। মঙ্গলবার কালিম্পংয়ের একটি স্কুলে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেলেন বিজেপি সাংসদ। অভিযোগ সিজমিতে তাঁর গাড়ি আটকে দেয় তৃণমূল কর্মীরা। গাড়ি আটকে বিক্ষোভ শুরু করেন তারা। সাংসদ অভিযোগ করেছেন, তাঁর গাড়ি ঘিরে তৃণমূল (TMC) কর্মী সমর্থকরা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন পুলিশের ভূমিকা ছিল কার্যত দর্শকের।
ঘটনার জেরে অনুষ্ঠানে যোগ না দিয়েই সমতলে ফিরে আসতে হয় রাজুকে। তার আগে অবশ্য কালিম্পং (Kalingpomg) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। রাজু বলেন, “এটাই বাংলার আইনশৃঙ্খলা। যেখানে একজন নির্বাচিত জনপ্রতিনিধির গাড়িতে দিনেদুপুরে হামলা হয়ে যাচ্ছে।” খবর ছড়িয়ে পড়তেই শিলিগুড়িতে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করতে গেলে ওই বিজেপি (BJP) কর্মী সমর্থক গ্রেফতার করা হয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি সাংসদ। এই বিক্ষোভের সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news