Breaking News
Home / TRENDING / ৭ নভেম্বর তৃণমূল বিধায়কদের বৈঠকে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়

৭ নভেম্বর তৃণমূল বিধায়কদের বৈঠকে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নীল রায়।

দীর্ঘ বিরতির পর দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর আগামী ৭ নভেম্বর তৃণমূল ভবনে বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন তিনি। সেই বৈঠকে বিধায়কদের থেকে ‘দিদিকে বলো’ কর্মসূচির সাফল্য প্রসঙ্গে জানতে চাইবেন মমতা। পাশাপাশি, বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন তিনি। এমনটাই জানা গিয়েছে তৃণমূল (TMC) নেতৃত্ব সূত্রে। বৈঠকের গুরুত্ব বিবেচনা করে এখন থেকেই বিধায়কদের ওই বৈঠকে আসার নির্দেশ পাঠানো হচ্ছে।

২০২০ সালের মার্চ-এপ্রিল-মে মাস জুড়ে রয়েছে রাজ্যের ১০৭টি পুরসভার নির্বাচন। রাজনৈতিক মহলের মতে, এই পুর নির্বাচনগুলি বিধানসভা ভোটের আগে হতে চলেছে সেমিফাইনাল। সেই ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে স্থানীয় বিধায়কদের ভূমিকা। লোকসভা ভোটে মুখথুবড়ে পড়ার পর পুর নির্বাচনে ঘুরে দাঁড়াতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মনে করা হচ্ছে ওই দিনের বৈঠকে দলীয় বিধায়কদের পুর নির্বাচন সংক্রান্ত বিষয় নির্দেশ দেবেন তিনি।

গত ২৯ জুলাই নজরুল মঞ্চে ‘দিদিকে বলো’ কর্মসূচি ঘোষণার দিন দলীয় স্তরে বিধায়কদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেদিন ভোটগুরু প্রশান্ত কিশোর (Prashant kishor) মস্তিষ্কপ্রসূত ‘দিদিকে বলো’ কর্মসূচির নান্দীমুখ করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক বিধায়ককে নিজ নিজ বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচি নিয়ে সাধারন মানুষের দ্বারস্থ হতে নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপর আর দলীয় স্তরে বিধানসভার সদস্যদের মুখোমুখি হননি। তাই ৭ নভেম্বরের বৈঠক হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই মত রাজনৈতিক মহলের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *