সূর্য সরকার।
নাইসেডে পাঠানো তিনটি নমুনার রিপোর্ট নেগেটিভ। মেলেনি নভেল কোরোনা ভাইরাসের (Karona Virus) অস্তিত্ব। তাই আপাতত স্বস্তি স্বাস্থ্য ভবনের। সোমবার রাত্রি পর্যন্ত বেলেঘাটা আইডি হাসপাতালে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে মোট সাতজনকে ভর্তি করা হয়েছিল। রাতের মধ্যেই তিনজনকে ছেড়ে দেওয়া হয়। এখনও পর্যন্ত ভর্তি আছেন চারজন। চারটি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। একটি নমুনা পুনে ও তিনটি নমুনা বেলেঘাটা নাইসেডে পাঠানো হয়েছিল।
আজ মঙ্গলবার সকালে নাইসেড রিপোর্ট পাঠাল বেলেঘাটা আইডি-কে। তিনটি নমুনায় নেই নভেল কোরোনা ভাইরাস। নেগেটিভ। পুনের রিপোর্ট আসেনি। স্বাস্থ্য অধিকর্তা (প্রশাসন) অজয় চক্রবর্তী জানান, মনিটরিং চলছে। সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা আছে। অযথা ভয়ের কিছু নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news