Breaking News
Home / TRENDING / “এনআরসি নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার।” জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

“এনআরসি নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার।” জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি।

এনআরসি (NRC) নিয়ে কেন্দ্রীয় সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি নরেন্দ্র মোদির সরকার। এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই (Nityananda Rai)। মঙ্গলবার সংসদে একঝাঁক বিরোধী দল এনআরসি ইস্যুতে আলোচনার নোটিশ দেয়। জানতে চাওয়া হয়, “এনআরসি-র কার্যপদ্ধতি কী হবে ? সঙ্গে আরও জানাতে চাওয়া হয় সেই বোঝা নাগরিকদের ওপর কীভাবে চাপানো হবে ? এমন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, “এখনও পর্যন্ত জাতীয় পর্যায়ে নাগরিকদের জাতীয় পঞ্জী তৈরি নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার।”

এই প্রশ্নটি সংসদে উত্থাপন করেন কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, আরজেডি, সপা, বসপা সহ একগুচ্ছ বিরোধী রাজনৈতিক দল। কেন্দ্রীয় মন্ত্রীর এমন ঘোষণার পর বিরোধিরা সরকারের এই সিদ্ধান্তকে তাদের জয় বলেই দাবি করেছিলেন। কিন্তু, বিজেপির একটি সূত্র জানাচ্ছে, সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন নিত্যানন্দ রাই। এতে কারো হার বা জিত নেই। ‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *