নিজস্ব প্রতিনিধি।
করনো ভাইরাসের (Karona Virus) মোকাবিলার জন্য আইসলোশেন ওয়ার্ড তৈরির জায়গা নিয়ে জোর তরজা শুরু হল কংগ্রেস আর বিজেপির মধ্যে। রাজস্থানের আলোয়ারে ইসআইসি হাসপাতালে চিন ফেরত যাত্রীদের জন্য আইসোলেশন ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু কংগ্রেস শাসিত রাজ্যসরকার এই পরিকল্পনার জোরদার বিরোধীতা শুরু করেছে। কংগ্রেসের বক্তব্য, যে এলাকায় আইসোলেশন ওয়ার্ড তৈরির কথা ভাবা হয়েছে সেই এলাকা অত্যন্ত জনবহুল। চিন থেকে যাত্রীদের ফিরিয়ে এনে যদি সেখানে রাখা হয়, তাহলে রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যাবে।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং- এর বক্তব্য শহরের আর্মি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড আগে থেকেই রয়েছে। সেখানেই চিন ফেরতদের নজরাদারিতে রাখা যায়। কিন্তু আইএসআইসি –এর আশপাশে প্রায় ৫০ হাজার মানুষের বাস। তাঁদের কথাও কেন্দ্রীয় সরকারের ভাবা উচিত। রাজস্থানের বিজেপি নেতা সতীশ পুনিয়া এই মন্তব্যের বিরোধিতা করে বলেছেন চিন থেকে আগত মানুষদের শুধুমাত্র ১৪ দিনের জন্য এখানে রাখা হবে। এই পরিকল্পনার বিরোধিতা করে অন্যায় করছে রাজ্য সরকার। তবে কংগ্রেসের আর এক নেতা করণ সিং এই ব্যাপারে বিজেপির পক্ষ নিয়েছেন। তাঁর মতে মূল শহর থেকে ইএসআইসি ১১ কিমি দূরে। আইসোলেশন ওয়ার্ড তৈরির জন্য সঠিক জায়গা এটি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news