Breaking News
Home / TRENDING / মহিলার সম্মান বাঁচানোর ‘অপরাধে’ যুবক খুন ভাঙড়ে  

মহিলার সম্মান বাঁচানোর ‘অপরাধে’ যুবক খুন ভাঙড়ে  

নিজস্ব সংবাদদাতাঃ

ভাঙড়ঃ এক মহিলার ‘সম্মান’ বাঁচানোর ‘অপরাধে’ খুন হতে হল এক যুবককে! রবিবার এই ঘটনা ঘটেছে ভাঙড়ে। দুষ্কৃতীদের হাত থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলাকে বাঁচানোয় ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। নিহতের নাম শেখ সাজাহান (২৭)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় থানার অন্তর্গত চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের ঝিঝিরাইট গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ বিষয়ে ভাঙড় থানায় অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার। উদ্ধার হওয়া ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।

স্থানীয় সুত্রে খবর, রবিবার রাত দশটা নাগাদ যখন শেখ সাজাহান রিক্সা চালিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় রাস্তার পাশের বাঁশ বাগানে ধ্বস্তাধস্তির শব্দ শুনতে পান তিনি। সন্দেহ হওয়ায় সেদিকে টর্চের আলো ফেললে দেখতে পান এক মহিলাকে চারজন যুবক টানা হ্যাচড়া করছে। পরিস্থিতি বুঝে সাজাহান চিৎকার শুরু করলে ওই মহিলাকে ফেলে তখনকার মতো পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর ওই মহিলাকে নিজের দিদির বাড়িতে রাতটুকু কাটানোর জন্য রেখে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন সাজাহান। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি রাতে। সোমবার সকালে গ্রামের নির্জন রাস্তায় সাজাহানের মৃতদেহ উদ্ধার করেন গ্রামবাসীরা। তাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অনুমান গ্রামবাসীদের। সাজাহানের পরিবারের লোকেদের অভিযোগ, যারা ওই মহিলার সম্মানহানীর চেষ্টা করেছিল তারাই খুন করেছে সাজাহানকে।

রাস্তায় মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। অন্যদিকে অজ্ঞাত পরিচয় মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে সোনারপুর থানার সুভাষগ্রাম এলাকা থেকে ওই মহিলাকে ভাঙড়ে নিয়ে এসেছিল দুষ্কৃতীরা। সেখানে বাঁশবাগানে যখন তাঁকে গণধর্ষণের চেষ্টা করছিল অভিযুক্তরা তখনই শেখ সাজাহান সেখানে এসে পড়ায় পালিয়ে যায় তারা। গ্রামবাসীদের দাবি, অভিযুক্তরা সকলেই স্থানীয় বাসিন্দা। এদের মধ্যে একজনের নাম শেখ হাসু বলেও জানতে পেরেছে পুলিশ। অন্য অভিযুক্তদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রতিবাদী যুবকের মর্মান্তিক পরিণতিতে গোটা গ্রাম বেদানার্ত। প্রশাসনের ভূমিকাতেও স্থানীয় সন্তুষ্ট নয়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *