Breaking News
Home / TRENDING / মোদির সভায় প্যান্ডেলের একাংশ ভেঙে আহত ৩০

মোদির সভায় প্যান্ডেলের একাংশ ভেঙে আহত ৩০

নীল বণিক
মেদিনীপুর কলেজ মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় প্যান্ডেলের একাংশ ভেঙে আহত অন্তত ৩০। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১২ টা ৩০ মিনিটে মঞ্চে পৌঁছালে কর্মীদের মোদি মোদি ধ্বনিতে মুখরিত হয় সভাস্থল। মোদী ভাষণ দিতে উঠলে মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তারপর বৃষ্টি এসে গেলে মানুষজন ছাউনির তলায় আসতে থাকে। প্রধানমন্ত্রীর ভাষণ ১০ মিনিট শুরু হওয়ার পরই মঞ্চের সামনের দিকে ১০০ মিটারের মধ্যে ভিআইপি মঞ্চটি চাঁদোয়া সমেত ভেঙে পড়ে। চাঁদোয়াটি লোহার ফ্রেম দিয়ে তৈরী এবং নাট বল্টু দিয়ে আঁটা ছিল। দু তিনদিন ধরে প্রবল বৃষ্টি হওয়াই আলগা হয়েছিল ভীত। মানুষের অতিরিক্ত চাপে তারপর সবাই হুড়োহুড়ি শুরু করে এবং লোহার চাঁদোয়া ভেঙে পড়ে আহত হয় ৩০ জন। প্রধানমন্ত্রী তখুনি নেতাদের নির্দেশ দেন আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। সভা শেষ করেই আহতদের দেখতে হাসপাতালে যান মোদি। আহতদের সঙ্গে কথা বলে তাঁদের সবরকম সাহায্যের আশ্বাস দেন প্রধানমন্ত্রী । এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সোশাল মিডিয়ায় ট্যুইট করে আহতদের দ্রুত মঙ্গল কামনা করেন। পাশাপাশি আহতদের সব রকম সাহায্য করার আশ্বাস দেন তিনি। এদিকে তৃণমূলের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে এই দুর্ঘটনার দায় উদ্যোক্তাদের নিতে হবে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *