Breaking News
Home / TRENDING / মমতাকে মোদির ‘বিসর্জন’ খোঁচা

মমতাকে মোদির ‘বিসর্জন’ খোঁচা

নীল বণিক, মেদিনীপুর:

 

আলগোছে কী হিন্দু সেন্টিমেন্টও ছুঁয়ে গেলেন প্রধানমন্ত্রী!
মেদিনীপুরে এসে মমতার সংখ্যালঘু তোষণের রাজনীতিকেও খোঁচা দিলেন মোদি। সরাসরি হিন্দু ভাবাবেগ নিয়ে মন্তব্য না করলেও দুর্গাপুজোর বিসর্জন নিয়ে যে বিতর্ক রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই চেপে বসেছে, নিজের বক্তৃতায় সেই বিষয়ের উল্লেখ রাখলেন মোদি। দুর্গাপুজোকে হিন্দু উৎসব হিসেবে অবশ্য এদিন দেখতে বা দেখাতে চাননি মোদি। বরং বাংলার প্রাচীন ঐতিহ্য হিসেবেই তুলে ধরতে চেয়েছেন। সরাসরি রাজ্য সরকারকে আক্রমন করে প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। রাজ্যের ঐতিহ্য। সেই পুজো নিয়েও মমতার রাজ্যে সিন্ডিকেটেবাজি চলে! যা কখনওই ভাবা যায় না। দুর্গাপুজো করতে গেলেও সিন্ডিকেটের অনুমতি প্রয়োজন হয় বলে মমতাকে কটাক্ষ করেন মোদি। প্রসঙ্গত গতবছর রাজ্যের বেশ কয়েকটি পুজোর অনুমতি নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই বিতর্কে সোমবাার নরেন্দ্র মোদি আরও একটু হাওয়া দিয়ে গেলেন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *