নিজস্ব সংবাদদাতা :
তীর্থস্থানের পবিত্রতা বজায় রাখতে নির্দেশ দিল আদালত। এই সঙ্গে দেশের তীর্থস্থানগুলিকে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে। আদালত চিন্তিত—দালালদের দৌরাত্মে ক্ষতি হচ্ছে দেশের বহু তীর্থস্থানের। সেই কারণেই বিশেষ নজর দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের।
যেমন, দেশের অন্যতম তীর্থক্ষেত্র পুরীর জগন্নাথ মন্দির। তাছাড়া পুরী শহর জুড়ে ছোট ছোট মন্দির রয়েছে আরও। নিত্যদিন বহু ভক্তের সমাগম হয় সেখানে। যদিও, ভক্তরা ন্যুনতম স্বাছন্দ্যও পান না বলে অভিযোগ।
সম্প্রতি পুরীর মন্দিরের এই অবস্থা নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সেই মামলার রায় দিতে গিয়েই এমন মন্তব্য করেছেন ভ্যাকেশন বেঞ্চের বিচারপতি একে গোয়েল এবং অশোক ভূষণ। পুরীর মন্দির কর্তৃপক্ষকে মন্দিরের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি মন্দির নিয়ে বাণিজ্যের বিষয়টিতেও উপযুক্ত দেখভাল প্রয়োজন বলে মনে করছে আদালত।
পুরীর জগন্নাথ মন্দিরের মতো দেশের অন্য গুরুত্বপূর্ণ মন্দিরগুলির বিষয়েও গুরুত্ব দিতে বলেছে সুপ্রিম কোর্ট। তীর্থস্থানের পবিত্রতা বজায় রাখতে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news