Breaking News
Home / TRENDING / বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের

বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের

ঈশানিকা ভোরাই :

পরিধি বাড়ানো হচ্ছে বাগডোগরা বিমানবন্দরের। কার্গো পরিষেবা চালু করতেই বিমানবন্দরের পরিধি বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে । এ বিষয়ে রাজ্যের কাছে ৯০ একর জমি চেয়ে চিঠি দিল কেন্দ্রীয় সরকার। চা বাগানের জমি কিনে তা বিমানবন্দরের এলাকা বিস্তারের কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে । এরজন্য বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে জমির টাকা চেয়ে চিঠি দিয়েছে রাজ্য সরকার । বাগডোগরা বিমানবন্দর কমার্শিয়াল এয়ারপোর্ট হওয়ার পাশাপাশি মিলিটারি এয়ারপোর্টও। সেনাবাহিনীর কাজে কার্গো বিমান প্রয়োজন পড়ে। বর্তমানে বাগডোগরা বিমানবন্দরের রানওয়ের পরিধি ৯০৩৫ ফুট লম্বা ও ১৫০ ফুট চওড়া। এই মাপের রানওয়েতে কার্গো বিমান ওঠা নামা করতে পারে না। সেজন্যই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *