নিজস্ব সংবাদদাতা, আরামবাগ:
রাগের মাথায় মাকে পিটিয়ে খুন করল সিভিক ভলেন্টিয়ার ছেলে । অমানবিক এই ঘটনা ঘটেছে আরামবাগের লালুর চক গ্রামে। অভিযোগ, পেশায় সিভিক ভলান্টিয়ার, রবিন কুণ্ডু এলাকায় পুলিশের প্রভাব খাটিয়ে দাপিয়ে বেড়াত। তাই তার ভয়ে কেউ কোনও দিন মুখ খোলেননি। তাদের বাড়িতে প্রায় সময়ই অশান্তি হত। রবিন মাঝেমধ্যেই তার বাবা মাকে মারধর করত বলে জানিয়েছে প্রতিবেশীরা। কিন্তু তার ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেননি। রবিবার সকালে মা দোলা কুন্ডুর সঙ্গে পিসির চিকিৎসার টাকা জোগাড় নিয়ে গন্ডগোল বাধে। এরপর প্রথমে পিসি মায়া কুন্ডুকে কাঠের পাট্টা দিয়ে মারে রবিন । পিসি কোনওমতে পালিয়ে গেলে মাকে মারধর করে সে। মাথায় ও কানে আঘাত লেগে মাটিতে পড়ে যান দোলা কুন্ডু। এরপর প্রতিবেশীরা রবিনকে আটকে পুলিশে খবর দেয়। পুলিশ রবিন ছাড়াও অপরাধ লুকিয়ে রাখার অভিযোগে তার বাবা, বোন ও পিসিকে আটক করেছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news