নিজস্ব সংবাদদাতা :
প্রয়াত লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় । আজ সকালে দক্ষিণ কলকাতার এক নার্সিং হোমে ৮.১৫ নাগাদ জীবনাবসান হয় তাঁর। তিনি বেশ কয়েকদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯। সোমনাথ চট্টোপাধ্যায় ১৯৭১ সালে প্রথম বার লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন। একটানা ৯ বার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে দেশজুড়ে রাজনৈতিক মহলে শোকের ছায়া।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news