নিজস্ব সংবাদদাতা
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর আজ সকালে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে জীবনাবসান হল লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের । অভিজ্ঞ ও জনপ্রিয় এই রাজনীতিবিদের মৃত্যুতে শোকাহত গোটা রাজনৈতিক মহল। সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশাল মিডিয়ায় ট্যুইট করে মোদি জানান, সোমনাথ চট্টোপাধ্যায় ভারতীয় রাজনীতির দিগ্গজ ছিলেন। আমাদের সংসদীয় লোকতন্ত্রকে সমৃদ্ধ করেছেন তিনি।কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী তাঁর শোকবার্তায় বলেন, সোমনাথ চট্টোপাধ্যায় নিজেই একটি সংস্থান ছিলেন। এবং পার্টির লাইন থেকে সরে সকলেই তাঁর সম্মান করত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর শোকবার্তায় বলেন সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে রাজনীতির অপুরণীয় ক্ষতি হল। এদিন মুখ্যমন্ত্রী জানান লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়কে রাজকীয় মর্যাদায় শেষ সম্মান জানানো হবে। প্রথমে তাঁর দেহ নিয়ে হাইকোর্টে যাওয়া হবে। সেখান থেকে তাঁকে নিয়ে আসা হবে বিধানসভায় । সেখানেই শেষ শ্রদ্ধা জানানো হবে তাঁকে।এরপর সোমনাথ চট্টোপাধ্যায়ের দেহ তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে। তিনি দেহদানের অঙ্গীকার করেছিলেন তাই তাঁর দেহ এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news