Breaking News
Home / TRENDING / কেন্দ্রীয় স্বীকৃতির ঢালাও প্রচার, প্রাপ্তির খবর আড়ালে, রাজ্যে একই ট্রাডিশন চলছে

কেন্দ্রীয় স্বীকৃতির ঢালাও প্রচার, প্রাপ্তির খবর আড়ালে, রাজ্যে একই ট্রাডিশন চলছে

ঈশানিকা ভোরাই:

‘কেন্দ্রীয় বঞ্চনা’। শব্দ দুটো খুব পছন্দের ছিল বাম সরকারের। পাড়ার কলে জল আসছে না কেন? গ্রামের রাস্তা সারাই হচ্ছে না কেন ? শিল্প আসছে না কেন ? শিল্প চলে গেল কেন ? সব প্রশ্নের একটাই উত্তর পাওয়া যেত বাম নেতা মন্ত্রীদের কাছ থেকে। কেন্দ্রীয় বঞ্চনার জন্য। সরকার পাল্টালেও সেই শব্দদুটি কিন্তু সমান প্রাসঙ্গিক থেকে গেছে বর্তমান শাসক দলের কাছেও। কারণে অকারণে প্রসঙ্গে অপ্রসঙ্গে সেই কেন্দ্রীয় বঞ্চনার কথা শুনিয়ে চলেছে বর্তমান সরকারও। তবে কেন্দ্রের বিজেপির সরকার যে মমতা সরকারের প্রতি ততটা বিমাতৃসুলভ আচরণ করে না তার প্রমাণ আমরা এর আগেও পেয়েছি। তা সে ‘কৃষিকর্মন’ পুরস্কার প্রদান হোক বা দেশের সেরা পঞ্চায়েতের শিরোপা প্রদান। অথবা ‘ইজ অফ ডুয়িং বিজনেস’ হোক বা ‘চাইল্ড প্রোটেকশন’-এর ক্ষেত্রে ভাল কাজ করা; স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে মোদি সরকার কখনো পিছপা হয়নি। তবে অবশ্যই মমতার সরকার এইসব স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে যে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে এটাও অস্বীকার করা যায় না। এবার ১০০ দিনের কাজের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালনের জন্য ২০১৭/১৮ অর্থবছরের বকেয়া টাকা একবারেই মিটিয়ে দিল কেন্দ্র। সেই সঙ্গে ২০১৮/১৯ অর্থবছরের জন্য অগ্রিম প্রায় এক হাজার কোটি টাকা পাঠিয়ে দিল কেন্দ্রীয় সরকার। সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যের ভাঁড়ারে প্রায় ৪ হাজার কোটি টাকা চলে এল। ফলে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ আর ধোপে টেকে না। রাজ‍্য পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিক অবশ্য জানান, ‘অনেকদিন ধরেই এই টাকা বকেয়া পড়েছিল, বারবার তদবির করেও কোনও ফল মিলছিল না, অবশেষে সেই টাকাই দিয়েছে কেন্দ্র।’ রাজ্যের এক মন্ত্রী বলেন, ‘আমাদের প্রাপ্য আমাদের দিয়েছে, কৃপা করেছে নাকি।’ সত্যিই তো, কেন্দ্র কেন রাজ্যকে কৃপা করবে! কিন্তু কেন্দ্র স্বীকৃতি দিলে সেটা ফলাও করে ফেসবুক বা ট‍্যুইটারে পোস্ট করা যায় আর কেন্দ্র সরকার কোনও বিষয়ে সমালোচনা করলে বা চাহিদা মত কিছু দিতে দেরি হলে তখন সেই ‘কেন্দ্রীয় বঞ্চনা’ শব্দদুটিকে আঁকড়ে ধরতে পিছপা নন তাঁরা, কারণ রাজনৈতিক কারণেই এই শব্দ দুটির ব্যবহার যে একদম মোক্ষম অস্ত্র তা বামেদের থেকে বেশ ভালোই রপ্ত করেছেন বর্তমান সরকারের নেতা-মন্ত্রীরাও।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *