Breaking News
Home / TRENDING / সিপিএম নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সিপিএম নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া:
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বাঁকুড়া জুড়ে বিরোধীদের ওপর তাণ্ডব চালাল শাসক দল। সেই তাণ্ডবের হাত থেকে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ,অমিয় পাত্রও বাদ গেলেন এমনটাই অভিযোগ। অমিয় পাত্রের বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা।অমিয়বাবুর বক্তব্য,আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।তৃণমূল থেকে বার বার হুমকি আসছিল প্রার্থী প্রত্যাহারের জন্য। সকাল প্রায় ১১ নাগাদ তৃণমূলের প্রায় ৬০-৭০ জন অমিয় বাবুর বাড়িতে অতর্কিত হামলা চালায় ।ভাঙচুর করে বাড়ির বাইরে,ঘরের আসবাস।সেই সময় অমিয়বাবু ও তাঁর স্ত্রী সুমিতা বাড়ির ভেতরেই ছিলেন। তাঁরা কোনও রকমে বাড়ির একটা ঘরের ঢুকে দরজা বন্ধ করে দেন। অমিয়বাবু আরও জানান,তিনি ইলেকশন কমিশনার একে সিংকে মোবাইলে বিষয়টি জানান।দুস্কৃতীরা ভাঙচুর করে চলে যাওয়ার পরে পুলিশ আসে। উল্লেখ্য, তালডাঙরায় জেলাপরিষদে সিপিএমের ১ জন প্রার্থী আছেন।
দুষ্কৃতীরা দাবি জানিয়েছিল
,জেলা পরিষদ আসনের প্রার্থী প্রত্যাহার করে নিতে হবে। হাত-পা ভেঙে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
এর আগে মনোনয়ন প্রত্যাহার কার্যকরী করতে সিপিএম নেতা উজ্জ্বল মাজিকে তৃণমূল আশ্রিয দুস্কৃতীরা অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ জানায় সিপিএম।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *