নীল বণিকঃ
আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে জট কাটছে না। দিন ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু পঞ্চায়েত নির্বাচন নিয়ে রোজই নতুন নতুন মামলা হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনে ডাকা বৈঠকে একেবারেই খুশি নয় রাজ্য বিজেপি। তাই বাধ্য হয়েই কমিশনের বিরুদ্ধে সোমবার আদালতে যাচ্ছে রাজ্য বিজেপি। শনিবার শ্যামবাজারে মহিলা মোর্চার ধর্না কর্মসূচিতে এই কথা জানান কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ। তিনি বলেন, তিনদফা নির্বাচনের কথা বলেছিল রাজ্য নির্বাচন কমিশন। আর এখন একদফাতেই নির্বাচন। কমিশনের এতবড় প্রহসন কখনই রাজ্য বিজেপি মানবে না বলে জানান তিনি। তাছাড়া নির্বাচনে রাজ্য বিজেপি নিরাপত্তার দিক থেকে কমিশনের কাছ থেকে কোন সদুত্তর পায়নি বলেও জানান তিনি। রাজ্য নির্বাচন কমিশনের একদফাতে নির্বাচন করাটা সম্পূর্ণ বেআইনি। আদালত অবমাননার সামিল। যে কারণে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিচার চাইতে আদালতের দারস্থ হতে হচ্ছে বলে তিনি জানান । বারুইপুর থেকে বীরভূম সব জায়গাতেই তৃণমূলের ক্যাডাররা মহিলাদের ঔপর আক্রমণ করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। কিন্তু পরিতাপের বিষয়, তবুও নারী নির্যাতনকারীরা গ্রেফতার হচ্ছে না বলে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news