Breaking News
Home / TRENDING / এবার লাল চাঁদ, শতাব্দীর সেরা বিস্ময়

এবার লাল চাঁদ, শতাব্দীর সেরা বিস্ময়

নিজস্ব সংবাদদাতা
এতদিন জানা ছিল গত ৩১ জানুয়ারির চন্দ্রগ্রহণটি ছিল দীর্ঘতম চন্দ্রগ্রহণ। কিন্তু না, বিজ্ঞানীদের মতে, এবার আসছে আগের চেয়ে তিনগুণ সময় জুড়ে চলা চন্দ্রগ্রহণ। সেইসঙ্গে জানা গেছে, সেবারের চাঁদ যেমন ছিল নীল, এবার হবে লাল।
সেবার প্রায় চল্লিশ মিনিট ধরে হয়েছিল চন্দ্রগ্রহণ। কিন্তু ২৭ জুলাই ২০১৮-য় যে চন্দ্রগ্রহণ হতে চলেছে, তা চলবে টানা এক ঘণ্টা ৪৩ মিনিট ধরে। এতএব, শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ হতে চলেছে সেদিনই।
গতবারের চন্দ্রগ্রহণের নাম ছিল সুপার ব্লু ব্লাড মুন। এবারের ব্লাড মুনের সময়ে চাঁদের রং কমলা থেকে হয়ে যাবে লাল।
দেখা যাবে কেবলমাত্র পূর্ব গোলার্ধ থেকে। ইউরোপ, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অধিবাসীরা এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পাবেন।
এশিয়া, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ায় চন্দ্রগ্রহণ সবচেয়ে ভাল দেখা যাবে দিনের বেলায়। ইউরোপ ও আফ্রিকায় চন্দ্রগ্রহণ সন্ধ্যাবেলায় দেখা যাবে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *