Breaking News
Home / TRENDING / দোষী সাব্যস্ত সুভাষ জামিনে মুক্ত

দোষী সাব্যস্ত সুভাষ জামিনে মুক্ত

নিজস্ব সংবাদদাতা

ঘুষ-কাণ্ডে সুভাষ ভৌমিকের তিন বছরের জেল হল এবং আজই জামিন পেয়ে গেলেন তিনি। প্রাক্তন ফুটবলার ইস্টবেঙ্গলের বর্তমান টেকনিকাল ডিরেক্টরকে আজ স্পেশাল সিবিআই জাজ দোষী সাব্যস্ত করে। এর কিছুক্ষণ পরেই সুভাষ ভৌমক জামিনের আবেদন করেন, এবং সেই আবেদন মঞ্জুর হয়।
উল্লেখ্য, ২০০৫ সালে সিবিআই-এর দুর্নীতি দমন শাখা এই প্রাক্তন ফুটবলারকে গ্রেফতার করে। সে সময় সুভাষ সেন্ট্রাল কাস্টম এবং এক্সাইজের সুপারিটেন্ডেন্ট পদে কর্মরত ছিলেন।
সূত্রের খবর, কলকাতার একটি কোম্পানিকে কিছু সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে ৪ লক্ষ টাকা ঘুষ চান সুভাষ। আগে খবর পেয়ে ওই কোম্পানির কাছ থেকে সুভাষ ভৌমিক যখন টাকা নিচ্ছিলেন সে সময়ই সিবিআই তাকে গ্রেফতার করে।
ওই মামলাতেই আজ দোষী সাব্যস্ত হলেন সুভাষ ভৌমিক।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *