নিজস্ব সংবাদদাতা
হ্যারি- মেগান মার্কলের অসম বিয়ের পর এবার সমকামী বিয়ে হতে চলেছে ব্রিটেনের রাজপরিবারে। এবং এই বিয়েতে রানি এলিজাবেথ দ্বিতীয় সায় দিয়েছেন বলে জানা গিয়েছে । আগামি মাসেই লর্ড আইভর মাউন্টব্যাটন তাঁর দীর্ঘদিনের প্রেমিক জেমস কয়েলকে বিয়ে করবেন। ব্রিটেনের রাজপরিবারের ক্ষেত্রে এই বিয়েটি ঐতিহাসিক হতে চলেছে কারন এটিই রাজপরিবারের প্রথম সমকামী বিবাহ। তবে এই বিয়েতে রানি বা তাঁর পরিবারের কেউ উপস্থিত থাকবেন না। লর্ড আইভর রানি এলিজাবেথের সম্পর্কিত ভাই।তিনি এর আগে পেনি মাউন্টব্যাটেনকে বিয়ে করেছিলেন । তাঁদের তিনটি সন্তানও রয়েছে। পেনি এই বিয়েতে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news