Breaking News
Home / TRENDING / বিয়ের পর শ্বশুর বাড়ি নয়, হোমে গেল বধূ

বিয়ের পর শ্বশুর বাড়ি নয়, হোমে গেল বধূ

নিজস্ব সংবাদদাতাঃ

বিয়ের পর শ্বশুরবাড়ির নয়, হোমে গেল নব বধূ। আসলে সরবেরিয়া হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী সে, নাবালিকা। বিয়ে করতে রাজী ছিল না। কিন্তু পরিবারের লোকজন জোর করে বিয়ে দেয় পাশের গ্রামের এক যুবকের সঙ্গে। যদিও বিয়ের পরেও লড়ে যায় ওই ছাত্রী।

শুক্রবার বাসন্তী থানার হেঁতালখালী গ্রাম থেকে কাঁপা কাঁপা গলায় ফোন পান দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং চাইল্ড লাইনের কর্মী বান্টি মুখোপাধ্যায়। ফোনে কিশোরী বলে, ‘আমাকে বাঁচান কাকু, পরিবারের সবাই মিলে আমার বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু আমি পড়াশুনা করতে চাই।’

এরপর নাবালিকাকে উদ্ধার করতে চাইল্ড লাইনের কর্মীরা বাসন্তী থানায় যোগাযোগ করেন। পুলিশ শেষ পর্যন্ত ওই নাবালিকাকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার অন্তর্গত হেঁতালখালী গ্রামে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *