নীল বণিকঃ
এবার প্রধানমন্ত্রীর সভামঞ্চ ভাঙা নিয়ে মামলা ও পাল্টা মামলা হতে চলেছে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরে পুলিশ সুপার ও জেলাশাসকের বিরুদ্ধে মামলা করা হবে। তার জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে রাজ্য বিজেপি অনুমতি নেবে। অনুমতি পত্র হাতে এলেই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ও জেলাশাসকের বিরুদ্ধে মামলা করা হবে। অন্যদিকে গতকালের মঞ্চ ভাঙার ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা শুরু করল জেলা প্রশাসন। ঠিকাদার সংস্থা ও ডেকরেটার সংস্থার বিরুদ্ধে মামলা করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সূত্রের খবর, পাশপাশি সরাসরি না হলেও ঘুরিয়ে বিজেপির বিরুদ্ধেও অনিচ্ছাকৃত মামলা শুরু করেছে জেলা প্রশাসন। মামলাটিতে বিজেপির বদলে সভার উদ্যোক্তা লেখা হয়েছে। যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news