নিজস্ব সংবাদদাতাঃ
সব্জিতে হাত পুড়ছে সাধারণ মানুষের। গোটা দেশের হোলসেলে বাজারে সব্জির দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়ছে খুচরো বিক্রিবাটাতেও। একটি পরিসংখ্যান বলছে হোলসেল বাজারে জুন মাসে সব্জির দাম বেড়েছে ৫.৭৭%। এই বৃদ্ধি গত সাড়ে চার বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।
চণ্ডীগড়ের এক সব্জি ক্রেতার মতে গত এক সপ্তাহে পেঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে। কিছুদিন আগেও আড়াই কেজি পেঁয়াজের দাম ছিল ৪০ টাকা। সেখানে এখন ১ কেজি পেঁয়াজ প্রতি দাম পড়ছে ৬০ থেকে ৭০টাকা। লুধিয়ানার এক ক্রেতার অভিজ্ঞতা বলছে, যে লাউ ছিল ১০টাকা কেজি তা ৯০টাকা কেজি হয়েছে। খুচরো বিক্রেতাদের মতে সব্জির এই বাড়তি দামের কারণ ভরা বৃষ্টির মরসুম। এক সব্জি বিক্রেতা জানান, বর্ষার কারণে ৬০% দাম বেড়েছে।
উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় মূল্য বিষয়ক একটি তথ্যপত্র প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়ছে ২০১৭ সালের মে মাসে হোলসেল বাজারে ৪.৪৩% মূল্য বৃদ্ধি হয়েছিল। জুন মাসে যার পরিমাণ ছিল ০.৯০%। যদিও চলতি বছরের জুন মাসে ৮.১২% দাম বেড়েছে সব্জির। মে মাসে যা ছিল ২.৫১%।
মনে করা হচ্ছে সব্জির মূল্য বৃদ্ধির সঙ্গে একদিকে বর্ষার সংযোগ রয়েছে, অন্য দিকে তেমনি পেট্রপণ্যের মূল্য বৃদ্ধির গভীর যোগাযোগ রয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news