Breaking News
Home / TRENDING / শামিয়ানা কাণ্ডের প্রাথমিক রিপোর্ট জমা পড়ল নবান্নে

শামিয়ানা কাণ্ডের প্রাথমিক রিপোর্ট জমা পড়ল নবান্নে

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর কলেজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় শামিয়ানা ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিক রিপোর্ট জমা পরল নবান্নে। স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির তরফে রিপোর্ট জমা দেওয়া হয় । নবান্ন সূত্রে জানা গিয়েছে রিপোর্টে বলা হয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনও অবহেলা করেনি রাজ্য। প্যান্ডেলের বেশ কিছু জায়গায় পরিকাঠামোর সমস্যা ছিল। মাটি আলগা ছিল বেশ কয়েকটি জায়গায়। কিছু জায়গায় জলও জমে ছিল বলে জানানো হয়েছে রিপোর্টে । ৭ দিন আগে থেকেই গোটা জায়গাটা চলে যায় এসপিজির হাতে। এসপিজি পুলিশের সঙ্গে কোনও রকম আলোচনা করেনি বলেও লেখা রিপোর্টে । রিপোর্টে এও বলা হয়েছে যে ঘটনায় পুলিশের কোনও গাফিলতি ছিল না। পুলিশ বহু আহতকে বাঁচিয়েছে বলেও লেখা হয়েছে ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *