প্রসেনজিৎ ধরঃ
বুধবার মাঝ রাতে দাঁতপুর সাটি থান গ্রাম পঞ্চায়েতের ১২ নং বুথের বিজেপি পার্থী কে মারধরের অভিযোগ তৃণমূলের গুণ্ডা বাহিনীর বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি প্রার্থীর নাম নারায়ণ হাঁসদা। জানা গিয়েছে সাটি থান গ্রামের পঞ্চায়েত প্রধান মন্তেশ্বর সামন্তের নেতৃত্বে কয়েকজন গুণ্ডা রাতে এলাকার একটি চায়ের দোকান থেকে নারায়ণকে গাড়ি করে তুলে নিয়ে চলে যায়। তাঁকে হাউসগ্রামে নিয়ে গিয়ে মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তাতে নারায়ণ হাঁসদা রাজি না হওয়ায় তাঁকে বেধড়ক মারধর করা হয়। এরপর তাঁকে আবার সাটি থান এলাকার একটি রাস্তার ধারে ফেলে দিয়ে যায় দুষ্কৃতীরা। বুধবার রাতে তাঁকে গুরুতর আহত অবস্থায় চুঁচুড়া হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার এপ্রসঙ্গে সুবীর নাগ বলেন যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের হুঁশিয়ারি করছি। অবিলম্বে এসব বন্ধ না হলে তাদের তাপস পালের মতো জেলে পচতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news