Breaking News
Home / TRENDING / অন্ধকারতম ‘এমারজেন্সি’ পর্বকে ভোলেনি ভারতবাসীঃ মোদী

অন্ধকারতম ‘এমারজেন্সি’ পর্বকে ভোলেনি ভারতবাসীঃ মোদী

নিজস্ব সংবাদদাতা:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে দেশের অন্ধকারতম সময় ছিল ‘এমারজেন্সি’ পর্ব। গোটা দেশে ছিল আতঙ্কের পরিবেশ। প্রধানমন্ত্রী প্রশংসা করেন তাঁদের যারা ৪৩ বছর আগের সেই দিনগুলোয় নিজের নিজের কর্তব্যে অবিচল ছিলেন।
২৫ জুন (১৯৭৭) ‘এমারজেন্সি’ ঘোষনা করেছিলেন ইন্দিরা গাঁধী। ২৬ জুন সে কথাই স্মরণ করিয়ে দিতে প্রধানমন্ত্রী ট্যুইট করেন, ‘সে সময় শুধু সাধারণ নাগরিকেরাই সন্ত্রস্ত ছিলেন না, সেই সঙ্গে ক্ষমতার রাজনীতি হস্তক্ষেপ করেছিল শিল্পীর স্বাধীনতায়।
মঙ্গলবার এভাবেই ট্যুইট করে ‘এমারজেন্সি’ পর্বের চরম নিন্দা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি লেখেন, ‘চলুন সবাই মিলে আমাদের গণতান্ত্রিক অধিকারকে শক্তিশালী করি। আমরা যেন এক অপরের সঙ্গে মত বিনিময় করতে পারি। হোক বিতর্ক, নির্ভয়ে যেন প্রকাশ করতে পারি ব্যক্তিগত মতামত, যেন প্রশ্ন করার অধিকার থাকে আমাদের। যা প্রত্যেক ভারতবাসীর সাংবিধানিক অধিকার’
উল্লেখ, ১৯৭৫ সালের ২৫ জুন ‘এমারজেন্সি’ ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী। যা চলেছিল টানা ২১ মাস। ‘এমারজেন্সি’ তুলে নেওয়া হয় ২১ মার্চ, ১৯৭৭ সালে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *