Breaking News
Home / TRENDING / পাকিস্তানকে কাশ্মীর দিতে চেয়েছিলেন প্যাটেল: সৈফুদ্দিন সোজ

পাকিস্তানকে কাশ্মীর দিতে চেয়েছিলেন প্যাটেল: সৈফুদ্দিন সোজ

নিজস্ব সংবাদদাতা

সর্দার বল্লভভাই প্যাটেল হায়দ্রাবাদের বিনিময়ে পাকিস্তানকে কাশ্মীর দিতে চেয়েছিলেন। সোমবার জাতীয় কংগ্রেসের বর্ষিয়ান নেতা সৈফুদ্দিন সোজ বলেন, প্যাটেল তৎকালীন পাক প্রধানমন্ত্রী লিয়াকত আলি খানকে সেবার বলেছিলেন, কাশ্মীর নিয়ে কথা বলতে পারি কিন্তু হায়দ্রাবাদ নিয়ে নয়।
রাজধানিতে গতকাল নিজের গ্রন্থপ্রকাশ (কাশ্মীর: গ্লিমসেস অফ হিস্ট্রি অ্যান্ড দ্য স্টোরি অফ স্ট্রাগল) অনুষ্ঠানে সৈফুদ্দিন আরও বলেন, আমার মতে প্রাক্তন পাক রাষ্ট্রপ্রধান পারভেজ মুসারফ সঠিক—কাশ্মীরের মানুষ পাকিস্তানের অংশ হতে চায় না। তারা চায় স্বাধীন কাশ্মীর রাষ্ট্র। এই কথা মুসারফ যখন বলেছিলেন তখন যেমন সত্যি ছিল আজও ততটাই সত্যি।
এদিন সৈফুদ্দিন আরও বলেন, মুসারফ যা বলেছিলেন আমিও তাই বিশ্বাস করি। কিন্তু তা সম্ভব না।
উল্লেখ, কিছুদিন আগে কাশ্মীরের অশান্তির জন্য ভারতকে দায়ী করেছিলেন বিতর্কিত কংনেতা সৈফুদ্দিন সোজ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *