Breaking News
Home / TRENDING / দলের আইটি সেলকে কাজে লাগাতে চান আমিত শাহ

দলের আইটি সেলকে কাজে লাগাতে চান আমিত শাহ

নীল বণিক:

দলের আইটি সেলকে কাজে লাগাতে চান অমিত শাহ। তার জন্য রাজ্য বিজেপির আইটি সেলের সঙ্গে আলাদা বৈঠক করবেন সর্বভারতীয় সভাপতি। দলীয় সূত্রে খবর, হাওড়ার শরৎসদনে রাজ্যের আইটি সেলের নেতাদের সঙ্গে একটি ম্যারাথন বৈঠক করবেন অমিত। আইটি সেলের উপর নির্ভর করেই দু’হাজার উনিশের নির্বাচনের প্রচার করতে চান তিনি। তাই দলের আইটি সেলকে আলাদা করে গুরুত্ব দিচ্ছেন আমিত। এবং রাজ্যের প্রত্যেক জেলার জন্য আলাদা টিম গঠন করতে চায় দিল্লি। স্থানীয়স্তরেও দলের কথা এভাবে প্রচারে আনতে চান অমিত শাহ। যার জন্য দলের আইটি সেলের বাছাই করা ৬০০ জন কর্মীর সঙ্গে হাওড়ার শরৎসদনে বৈঠক করতে চলেছেন সর্বভারতীয় সভাপতি। সূত্রের খবর, আইটি সেলের প্রত্যেককে আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়ার কথা বুধবারের বৈঠকের পরই ঘোষণা করতে পারেন আমিত শাহ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *