Breaking News
Home / TRENDING / জঙ্গলমহলে মাওবাদীরা অনেকটাই নিয়ন্ত্রণে : ডিআইজি সিআরপিএফ

জঙ্গলমহলে মাওবাদীরা অনেকটাই নিয়ন্ত্রণে : ডিআইজি সিআরপিএফ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:
রাজ্যের সীমান্তবর্তী এলাকায় মাওবাদী কার্যকলাপ রয়েছে।
বুধবার দুর্গাপুরে পশ্চিমাঞ্চল আইজি দফতরে জরুরি ভিত্তিতে পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের বৈঠক এসে এমনটাই জানালেন, সিআরপিএফের ডিআইজি অনিল কুমার চতুর্বেদী। তিনি জানান, পশ্চিমবঙ্গের আন্তঃরাজ্য সীমান্তবর্তী এলাকায় মাওবাদী কার্যকলাপ কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে l তবে তার জন্য বাড়তি ফোর্সের প্রয়োজন নেই। তিনি আরও জানান, জঙ্গলমহল এলাকায় মাওবাদী কার্যকলাপ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
উল্লেখ্য, এদিন দুর্গাপুর ডিএসপি গেষ্ট হাউসে রাজ্যের পাঁচ জেলার এসপি উপস্থিত ছিলেন। তার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম মেদিনীপুর ও বীরভূম জেলার এসপিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন l পাশাপাশি ঝাড়খণ্ডের পদস্থ পুলিশকর্তারাও ছিলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *