নিজস্ব সংবাদদাতা
ফের প্রবল বৃষ্টির সতর্কতা কেরলে। আগামি ৬ তারিখ পর্যন্ত কেরলের ৩টি জেলায় লাল সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। বুধবার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মিডিয়াকে জানান, পলক্কড়, ইডুকী এবং ত্রিচূরে আগামি তিনদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই এনডিআরএফের ৫টি দলকে তৈরি থাকতে বলা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বিজয়ন আগামি কয়েকদিন পর্যটকদের মুন্নার ও নীলাকুরীঞ্জীর মত পাহাড়ী জায়গায় যেতে বারন করেছেন। সমুদ্র ও উপকুলবর্তী এলাকায় লাউডস্পিকার দিয়ে মৎস্যজীবীদের সতর্ক করতে বলা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news