Breaking News
Home / TRENDING / ফিল্মি কায়দায় কুখ্যাত দুষ্কৃতী ছিনতাই, কাঁথিতে ২ পুলিশ কর্মী সহ জখম ৬

ফিল্মি কায়দায় কুখ্যাত দুষ্কৃতী ছিনতাই, কাঁথিতে ২ পুলিশ কর্মী সহ জখম ৬

ওয়েব ডেস্কঃ

কাঁথিঃ যেন অনুরাগ কাশ্যপের ছবি। এমনই ফিল্মি কায়দায় পুলিশকে গুলি চালিয়ে, বোম ছুঁড়ে দুষ্কৃতী ছিনতাই হল কাঁথিতে। কাঁথি আদালত চত্বরে ঘটল এই রোমহর্ষক ঘটনা। অন্য দুই দুষ্কৃতীর সাহায্যে গুলি চালাতে চালাতে পুলিশের ঘেরাটোপ থেকে পালল কর্ণ বেরা নামে কুখ্যাত দুষ্কৃতী। এই ঘটনায় ২ কনস্টেবল সহ ৬জন আহত হয়েছেন। আহত ২ পুলিশ কর্মীকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কাঁথি আদালত চত্বরে। এদিন আদালতে তোলার আগেই কর্ণ খুব কাছ থেকে গুলি চালায় জিআরও সুশান্ত রানাকে লক্ষ্য করে। কর্ণকে সাহায্য করে অন্য দুই দুষ্কৃতী। এরপর বোমা ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায় তারা।

সূত্রের খবর, বৃহস্পতি সকালে কর্ণ সহ চার অভিযুক্তকে আদালতে নিয়ে আসছিল পুলিশ। সেই সময় হঠাৎই একটি ব্যাগ থেকে পিস্তল বের করে জিআরও’র পেটে গুলি চালিয়ে দেয় সে।

তাকে আটকাতে গেলে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুঁড়তে শুরু করে দুষ্কৃতীরা। এর জেরে কাঁথি আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

উল্লেখ্য, কাঁথির বাসিন্দা কর্ণ বেরা কুখ্যাত ডাকাত। একাধিক ডাকাতির ঘটনায় জড়িত সে। পাশাপাশি কয়েক বছর আগে কনস্টেবল নব কুমার হাইতকে খুন করে সে।

সেই মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে কাঁথি জেলে ছিল কর্ণ। একাধিক বার জেল ভেঙে পালিয়েছে সে। পরে তাঁকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *