Breaking News
Home / TRENDING / দু’দশক পর আইফা অ্যাওর্ডের মঞ্চে পারফর্ম করবেন রেখা

দু’দশক পর আইফা অ্যাওর্ডের মঞ্চে পারফর্ম করবেন রেখা

নিজস্ব সংবাদদাতা
দুই দশক পর তিনি ফের মঞ্চে উঠবেন। গানের তালে তালে লাস্যময়ী হয়ে উঠবেন। বয়স কোনওদিনই তাকে হারাতে পারেনি। অতএব এই কাণ্ড বলিউডের এক সময়ের সেক্স বোম তথা অপূর্ব অভিনেত্রী রেখাই পারেন। বর্তমানে একপ্রকার অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এক সময়ের ডাকসাইটে সুন্দরী নায়িকা। তবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাওয়ার্ড ফাংশনে নিয়মিতই দেখা যায় তাকে। কিন্তু এতদিন দেখা যেত দর্শক আসনে, এবার মঞ্চে পারফর্ম করবেন। এ বছরের আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে ব্যাংককের সিয়াম থিয়েটারে সেই অনুষ্ঠানেই ‘বার্ধক্যের যুবতী’কে দেখা যাবে বিশেষ পারফরমেন্সে। আগামী ২২ জুন থেকে ২৪ জুন অবধি চলবে অনুষ্ঠান। প্রতিদিন সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন করণ জোহর আর হৃতেশ দেশমুখ। রেখা ছাড়াও পারফর্ম করবেন রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, অর্জুন কাপুর, কৃতি শ্যানন প্রমুখ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *